ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৫তম ‘ড্র’ গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
সিঙ্গেল
কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের
প্রতি সিরিজে প্রতি ‘ড্র’তে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার
একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ
মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
১০০
টাকা মূল্যমানের ৪৩টি
সিরিজ -কক, কখ,
কগ, কঘ, কঙ,
কচ, কছ, কজ,
কঝ, কঞ, কট,
কঠ, কড, কঢ,
কথ, কদ, কন,
কপ, কফ, কব,
কম, কল, কশ,
কষ, কস, কহ,
খক, খখ, খগ,
খঘ, খঙ, খচ,
খছ, খজ, খঝ,
খঞ, খট, খঠ,
খড, খঢ, খথ,
খদ এবং খন
এই ড্র’র
আওতাভুক্ত। উপরের সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬
সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য
বলে ঘোষিত হয়
এবং নিচে উল্লেখ
সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য
বলে বিবেচিত হয়।